
মানুষ ঠিক করে ফেলেছে ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার হবে বলে আবারও প্রত্যয়ী অমিত শাহ। তিনদিনের সফরে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেছেন ১৫ এপ্রিলের পর বাংলায় বিজেপি সরকার হবে।
পশ্চিমবঙ্গের মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর। এর মজবুত আধার বিজেপির কাছে আছে। ২০১৪-য় ১৭ শতাংশ ভোট ও ২টো আসন পেয়েছিল বিজেপি। যে বিজেপি শুধু ৩টে আসন জিতেছিল, তারাই ৫ বছর পর ৭৭ আসন জিতেছে। আর কংগ্রেস বিগ জিরো হয়েছে, বামফ্রন্টও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিজেপি বিরোধী দল হয়েছে। ২০২৪-এ ১২ আসন পেয়েছে বিজেপি। আর ছাব্বিশে বিজেপির সরকার হবে। ২৪ সালের তৃতীয়বার টানা মোদী প্রধানমন্ত্রী হয়েছে। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, দিল্লিতে বিজেপির সরকার হয়েছে।
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশেরও বিজেপি বা এনডিএ সরকার হয়েছে। এখানেও হবে। এরপরেই বাংলার গৌরবের পুনরুদ্ধার হবে।
