ওয়াকফ বোর্ডে অ-মুসলিম নয়, গুজব বিরোধীদের : শাহ  

0
103
ছবি সৌজন্যে :সংসদ টিভি
ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মানুষের মনে ভয় ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। ওয়াকফ বিলের উপর বিতর্কে বুধবার অংশ নিয়ে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁর মন্তব্য, কেউ সরকারি বা অন্য কারও সম্পত্তি দান করতে পারে না। এমনটাই বলা আছে ওয়াকফ আইনে। যদি কেউ সেই সম্পত্তির মালিক হন, তবেই তা তিনি দান করতে পারেন। বিরোধিতা ওয়াকফ বিল নিয়ে শুধু মিথ্যা গুজব ও ভুল প্রচার করছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ওয়াকফ বোর্ডে কোনও অ-মুসলিমকে নিয়োগ করা যাবে না। তিনি আরও বলেছেন, ২০১৪ সালে ভোটের ঠিক মুখে কংগ্রেস নয়াদিল্লির ১২৩টি ভিআইপি সম্পত্তি ওয়াকফ বোর্ডকে দান করে দিয়েছিল।
কংগ্রেস ২০১৩ সালে ওয়াকফ আইনে সংশোধন করে রেলের জমি ওয়াকফকে দান করে দিয়েছিল। শাহ বলেছেন, নিজস্ব ধ্যানবিশ্বাসের মর্যাদা রাখতে দেশকে ভেঙে টুকরো করে দিচ্ছে বিরোধীরা।