মমতার চেয়ে কমিউনিস্টরা ভাল: শাহ

0
455
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মমতার চেয়ে ভাল ছিল কমিউনিস্টরা। শিলিগুড়ির সভা থেকে দুর্নীতি ইস্যুতে বাম আমলের তুলনা টেনে ফের সুর চড়িয়েছেন অমিত শাহ। তাঁর কথায় সারা দেশে এরকম দুর্নীতিগ্রস্ত আর কেউ নেই।
অমিত শাহ বলেছেন প্রথমে বামেরা বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য সবকিছু করেছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এসে বাংলাকে পিছিয়েই গেছে, পিছিয়েই গেছে। অমিত শাহ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে কিছুই করেননি। তাঁর অভিযোগ গোর্খা সঙ্গে বাঙালি, আদিবাসীদের সঙ্গে কর্মীদের বিভাজন তৈরি করেছেন। রাজ্যের সামাজিক ঐক্যকে তছনছ করেছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন মমতাদিদি সময় শেষ হয়ে গিয়েছে। বিজেপি তো দুর্নীতিগ্রস্তদেরই তাদের দলে জায়গা করে দিয়েছে। দুর্নীতি ইস্যুতে অমিত শাহ-র আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন যাঁরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার কথা বলে, তাদের দলে প্রত্যেকটা জয়েনিং দেখলেই তো সব স্পষ্ট হবে।
এরাজ্যের বিরোধী দলনেতাই হোক, কিংবা অসমের হিমন্ত বিশ্বশর্মা বা মহারাষ্ট্রের নারায়ণ রানে। এরকম একাধিক উদাহরণ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যাঁরা এধরণের কথা বলছেন তাঁরা লোক হাসানোর জন্য বলছেন।