
৪ মে বর্ধমানের সীতাভোগ মোদীজিকে খাইয়ে মুখমিষ্টি করাবেন। বর্ধমানের জামালপুরের সভায় বার্তা দিয়েছেন অমিত শাহ। তাঁর দাবি প্রথম দফায় বিজেপি ১১০ আসনে জিতবে। দিদির খেলা শেষ হবে।
তিনি বলেছেন এরাজ্যে শুধু তৃণমূলের গুন্ডারা টোল ট্যাক্স উসুল করেছে। কোনও উন্নয়ন হয়নি। এই টোল ট্যাক্স হল ভাইপো ট্যাক্স। ৫ তারিখ বিজেপি সরকার এলে ৬ তারিখে সব সিন্ডিকেটরাজ বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে। অমিত শাহ আরও বলেছেন কেন্দ্র সরকার গরিবদের পাকাবাড়ি, পানীয় জল, শিক্ষার জন্য টাকা পাঠিয়েছে।
কিন্তু সেই টাকা তৃণমূলের সিন্ডিকেট আর ভাইপো ট্যাক্সে চলে গিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই টাকা কেউ হজম করতে পারবে না। সিন্ডিকেটবাজদের থেকে প্রত্যেকটা পয়সার হিসেব নেওয়া হবে।
