২৬-এর ৩১ মার্চ ডেডলাইন স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

0
119
ছবি সৌজন্যে : ইউটিউব
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীমুক্ত করার ডেডলাইন বেঁধে  দিলেন কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ববর্তী সরকারকে নিশানা শানিয়ে  শাহ দাবি করেছেন, ২০২৩ সালের ডিসেম্বরে ছত্তিশগঢ়ে বিজেপি ক্ষমতায়  আসার একমাসের মধ্যে সেখানে ৩৮০ জন মাওবাদী নিহত হয়েছে । বৃহস্পতিবার আরও ৩০ মাওবাদীর নাম সেই তালিকায়  যুক্ত হবে। তথ্যসহ  শাহ দাবি করেছেন, এখনও পর্যন্ত  ১১৯৪ জনকে গ্রেফতার এবং ১হাজার জনেরও বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে।
মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে  ২৬ জন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। এরপরই মাওবাদী মুক্ত ভারত গড়তে কংগ্রেসের সদ্বিচ্ছা নিয়ে  প্রশ্ন তুলে দেন অমিত শাহ। বাইট ঃ অমিত শাহ
অন্যদিকে, সন্ত্রাসবাদ দমনে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে দাবি করেন অমিত শাহ। উরি, পুলওয়ামা কাণ্ডের ১০ দিনের মধ্যে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।