গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ‘কোর’ কমিটির বৈঠকে অমিত শাহ, চাইলেন পরামর্শ

    ‘কোর’ কমিটির বৈঠকে অমিত শাহ, চাইলেন পরামর্শ

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    রাজ্য বিজেপির কোর গোষ্ঠী-কে বৈঠকে এলাকা ধরে ধরে পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ খবরাখবর জেনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তা-ই নয়, বৈঠকে উপস্থিত সকলের থেকে পরামর্শও চান তিনি।
    পাশাপাশি সেটিং তত্ত্বের জল্পনা নিয়ে ওঠা প্রশ্নে নিজের বিরক্তি চেপে রাখেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বুঝিয়ে দিয়েছেন, সাংবাদিক বৈঠকে সেটিং তত্ত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা মোটেই ভাল ভাবে নেননি! মঙ্গলবার ছিল কলকাতায় অমিত শাহের দ্বিতীয় দিন। দিনের শুরুতে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। তার পরে সল্টলেকে বিজেপি দফতরে কোর কমিটিকে নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এ ছাড়াও বৈঠকে ছিলেন দুই সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ঢুন্ড। পাশাপাশি, পাঁচ জন রাজ্য সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক-প্রভারীরা।
    সেই তালিকায় ছিলেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবীয়, ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেব। বিজেপি সূত্রে খবর, বৈঠকে সকলের থেকে নানা পরামর্শ চান অমিত শাহ।