
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের দুই শাখা সংগঠন হিংসার রাস্তা ছেড়ে সমাজে মূল স্রোতে ফিরেছে। মঙ্গলবার হুরিয়তের দুই শাখা সংগঠনের মূল স্রোতে ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খোদ কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, উপত্যাকায় বিচ্ছিন্নতাবাদ এখন অতীত। মোদীজির সবকা সাথের নীতি উপত্যকা থেকে বিচ্ছিন্নতাবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে ।
হুরিয়তের দুই শাখা সংগঠন সমস্ত রমক বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। শাহ বলেছেন, এই দুই সংগঠনকে সমাজের মূল ধারায় স্বাগত। তাদের বিচ্ছিন্নতাবাদ ভুলে দেশের ঐক্যের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
উন্নত, শান্ত এবং ঐক্যবদ্ধ ভারত লড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর দূরদৃষ্টিরই সুফল এটা, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।








