গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আহমেদাবাদের তিরঙ্গা যাত্রায় অমিত শাহ

    আহমেদাবাদের তিরঙ্গা যাত্রায় অমিত শাহ

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অপারেশন সিঁদুরের সাফল্যকে তুলে ধরে গুজরাটের আহমেদাবাদে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পহেলগা কাণ্ডের পর ভারতীয় বাহিনীর ওই অভিযানের সাফল্য উচ্ছ্বসিত গোটা দেশ। এদিন ভারতের পতাকা হাতে এই পদযাত্রায় পা মিলিয়েছিলেন প্রচুর মানুষ।
    উল্লেখ্য, পহেলগাঁও-এর পরই হাই অ্যালার্টে রয়েছে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। মধ্য ও উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে স্টেট ইনভেস্টিন্সগেশন এজেন্সি বা এসআইএ।
    সোপোর, বারামুলা, হান্দওয়াড়া, গন্ডেরবাল, শ্রীনগরের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এর আগে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এবং পুলওয়ামার ত্রালে জঙ্গিদমন অভিযান চালিয়ে সাফল্য মিলেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর এবং জইশের একাধিক জঙ্গি নিহত হয়েছে।