
নিতিন নবীন ফিরতেই আবারও রাজ্যে আসছেন অমিত শাহ। ২ দিনের সফরে শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর নিউটাউনে নভোটেল হোটেলে বঙ্গ বিজেপির নেতৃত্ব-র সঙ্গে বৈঠক করবেন তিনি।
পরের দিন শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মিসভায় যোগ দেবেন তিনি। সেখানে ব্যারাকপুর জোনের কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এরপর বিকেলে শিলিগুড়ির বাগডোগরার গোসাইপাড়ায় জনসভায় যোগ দেবেন তিনি। এরপর রাতেই তাঁর দিল্লি ফেরার কথা। এর আগে মঙ্গলবার বিজেপি সভাপতি নিতিন নবীন রাজ্যে এসেছিলেন। আসানসোল-দুর্গাপুরে একধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। গত মাসেই রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। তবে সেই সময় তিনি কোনও জনসভা করেননি।
মূলত দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠককেই জোর দিয়েছিলেন। ১৭ জানুয়ারি মালদা এবং ১৮-য় হুগলির সিঙ্গুরে সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।







