
ভারতের আত্মায় আঘাত। পহেলগাঁও-এ জঙ্গিহানার পর দিল্লির সাউথব্লকে প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, শীর্ষ আমলাদের তৎপরতা তুঙ্গে উঠে।
এই আবহে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে পহেলগাঁও হামলায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল সাউথ ব্লকে। এদিন বিদেশমন্ত্রকের সদর দফতরে আসেন আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরব, ইতালি, কাতার, জাপান, চিন, জার্মানির মতো দেশের রাষ্ট্রদূতেরা।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রায় ৩০ মিনিট ধরে কীভাবে বর্বরচিত আক্রমণ শানানো হয়েছিল পুরোটাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছে নয়া দিল্লি। কীভাবে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা হামলার ছক কষেছিল, কীভাবে নেপথ্যে কলকাঠি নেড়েছে পাকিস্তান, সবটাই রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরা হয়েছে।
