
নিজেকে চৈতন্য মহাপ্রভুর ভক্ত বলে দাবি করেছেন অমিত শাহ। ভাষণের শুরুতেই তিনি বলেছেন মায়াপুরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে এসেছেন।
হরে কৃষ্ণ বলে ভাষণও শুরু করেছেন অমিত শাহ। বুধবার ছিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্মোৎসব। এরপরেই তিনি বলেছেন পবিত্র দিনে মায়াপুরে আসতে পেরে তিনি ধন্য এখানে এসে নিজের চেতনা জাগ্রত করার সুযোগ মিলেছে বলে দাবি করেছেন।
তিনি বলেছেন ভাল-খারাপ সবার মধ্যেই রয়েছে। কৃষ্ণের স্মরণে সবকিছু শান্ত হয়। অমিত শাহ বলেছেন ভক্তি আন্দোলনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। তাঁর দাবি কৃষ্ণের নাম নেন না এমন মানুষ সারা বিশ্বে কম।




