শনিবার রাজ্যে আসছেন অমিত শাহ

0
78
ছবি সৌজন্যে : এক্স
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজনৈতিক কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ ছাড়ার ২ দিনের মধ্যেই ২ দিনের বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার তিনি থাকবেন কলকাতার বাইপাসের ধারের একটি হোটেলে। রবিবার তার তিনটি কর্মসূচি রয়েছে। যার মধ্যে রাজারহাট-নিউটাউনে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবেরেটরির একটি নতুন ভবন উদ্বোধন করবেন তিনি। নেতাজি ইন্ডোরে রাজনৈতিক সভার পর বিকালে সিমল স্ট্রিটে যাবেন স্বামী বিবেকানন্দের বাড়িতে।
তাঁর বাড়িতেই সাধু-সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। ওই দিনেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।