গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National উত্তর- পূর্বে যাচ্ছেন শাহ, সফরসূচিতে নেই মণিপুর

    উত্তর- পূর্বে যাচ্ছেন শাহ, সফরসূচিতে নেই মণিপুর

    0
    825
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মণিপুর ডামাডোলের মধ্যে উত্তর-পূর্ব ভারত সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁর সফরসূচিতে নেই মণিপুর। প্রায় দুবছর ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। এতদিনেও সেখানে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উত্তর-পূর্ব ভারতে গেলেও মণিপুরকে তালিকা থেকে বাদ দিয়েছেন শাহও। তাই স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে উঠেছে। মূলত অসম এবং মিজোরামের একাধিক জেলায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
    অসমের গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে লাচিত বারফুকান পুলিশ ব্যারাক উদ্বোধন করবেন তিনি। এরপর শাহ যাবেন মিজোরাম। অসম রাইফেলসকে আইজল থেকে জোখাওসাংয়ে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর।
    রবিবার কোকরাঝাড়ের দটমায় বোরোদের ছাত্র সংগঠনের ৫৭ তম বার্ষিক সম্মেলনে যোগ দেবন তিনি। তারপর গুয়াহাটি ফিরে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর।