
শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৮২ বছরে দাপিয়ে বেড়াচ্ছেন শোবিজ অঙ্গন। সিনেমা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, দর্শক-অনুরাগীদের মন জয় করে চলেছেন প্রতি মুহূর্তেই।
অমিতাভ সবসময়ই সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ারদের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করেন। তার জীবনের নানা মুহূর্তও ফ্যানদের সঙ্গে শেয়ার করেন। এমনকী ফ্যানদের নিজের শারীরিক আপডেটও দিয়ে থাকেন। তবে এরই মধ্যে এক রহস্যজনক পোস্ট নিয়ে উদ্বেগে পড়ে গেছেন তার ফ্যানরা।সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টও ভাইরাল। অমিতাভ সেই পোস্টে লিখেছিলেন, টাইম টু গো অর্থাৎ,এখন যাওয়ার সময়।কিন্তু কেন এ ধরনের পোস্ট, তা নিয়ে রীতিমতো উদ্বেগে পড়ে গেছেন অমিতাভের ফ্যানরা। অনেকে তার শারীরিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে অধিকাংশই মনে করেছেন, হয়তোবা শোবিজ অঙ্গন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে ফ্যানদের বিশ্বাস অভিনেতা যে সিদ্ধান্তই নেন না কেন, তার ফ্যানদের সঙ্গে শেয়ার করবেন। শুধু তাই নয়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নেবেন শাহেনশাহ অমিতাভ বচ্চন।








