গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment চার দশকের পরও কানে ‘আম্মা আরিয়ান’ 

    চার দশকের পরও কানে ‘আম্মা আরিয়ান’ 

    0
    42
    ছবি সৌজন্যে : এক্স

    মুক্তির প্রায় চার দশক পর চলচ্চিত্রকার জন আব্রাহামের মালয়ালম রাজনৈতিক চলচ্চিত্র, আম্মা আরিয়ান, অর্থাৎ মাকে খবর দাও ছবি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। আগামী ১২ মে শুরু হতে যাচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব।

    মুম্বাইয়ের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন ,এফএইচএফ কর্তৃক ফোরকে রেজোলিউশনে মাধ্যমে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করছে। এক প্রেস বিবৃতি অনুসারে,এটি কানে এফএইচএফ-এর টানা পঞ্চম বছর এবং ১৯৮৬ সালের এই অ্যাভান্ট-গার্ড চলচ্চিত্রটি উৎসবের একমাত্র ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে। ছবির গল্পে,একজন তরুণ নকশালের মৃত্যুর পর, আম্মা আরিয়ান সিনেমাটি তার বন্ধুদের অনুসরণ করে, যারা তার মাকে তার মৃত্যুর খবর জানাতে ওয়ানাদের উত্তরের পাহাড় থেকে দক্ষিণের কোচি পর্যন্ত যাত্রা করে। সিনেমাটি ১৯৭০-এর দশকের রাজনৈতিক মোহভঙ্গ, স্মৃতি এবং প্রতিরোধের গল্প বলে।ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ,বিএফআই সিনেমাটিকে তাদের সর্বকালের সেরা দশটি ভারতীয় চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে জন আব্রাহামকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে ব্যাপকভাবে গণ্য করা হয়।

    তিনি গতানুগতিক গল্প বলার ধরণ,পরিশীলিত নান্দনিকতা এবং বাণিজ্যিক কাঠামোকে অগ্রাহ্য করে এমন সব সিনেমা নির্মাণ করেছেন যা ছিল অকৃত্রিম, সমষ্টিগত এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।এই সিনেমাটি সেই চলচ্চিত্রকারের শেষ কাজ, যিনি ১৯৮৭ সালে ৪৯ বছর বয়সে মাত্র চারটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।