
পরপর বিমানে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি বিমানবন্দরে।
সূত্রের খবর, ২৭ অক্টোবর এয়ার ইন্ডিয়ার এ১৯১৬ এয়ারবাস দুবাই থেকে নয়াদিল্লি এসেছিল। উড়ানটির অবতরণের পরে সব যাত্রীরা নিরাপদে নেমেও গিয়েছিলেন। সেই বিমানের ভিতরে একটি আসন থেকে উদ্ধার হয়েছে কার্তুজ।
এয়ার ইন্ডিয়ার তরফে বিধি মেনে এয়ারপোর্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক








