ম্যান ইউ-তে আমোরিমের বিদায়

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নিজের সময় ফুরিয়ে আসছে সেটা যেন বুঝতে পেরেছিলেন রুবেন আমোরিম।তা না হলে দল যখন পারফরম্যান্স করতে পারছে না তখন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ঝামেলায় যেতেন না তিনি।

ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আমোরিম। সংবাদ সম্মেলনে বলেছেন, কোচ হওয়ার জন্য নয়, ম্যানেজার হতে এসেছেন। এমন বক্তব্যের ২৪ ঘণ্টা পার না হতেই বিদায়ঘণ্টা বাজল আমোরিমের। পর্তুগিজ কোচকে ছাঁটাই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ বছর বয়সী কোচকে নিজেদের সিদ্ধান্তের বিষয়টি জানান ম্যানইউর ফুটবল পরিচালক জ্যাসন উইলকক্স ও প্রধান নির্বাহী ওমর বেরাদা। অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ইউনাইটেডের প্রাক্তন মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে। বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে ফ্লেচারের।উল্লেখ্য,২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেন আমোরিম। তার সঙ্গে রেড ডেভিলদের চুক্তি হয় ১৮ মাস। তবে ১৪ মাস পরেই তাকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড।

তার মেয়াদে ৬৩ ম্যাচ খেলে ২৪টিতে জয় পেয়েছে। চলতি সিজনে ২০ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে ম্যানইউ।