প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে বাড়তি ৫০ হাজার কোটি টাকা!

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দেশের প্রতিরক্ষা খাতে আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে ভারত। কেন্দ্রের তরফে এই বিষয়ে প্রকাশ্যে কিছু না বলা হলেও একাধিক সূত্র মারফত এমনই খবর সামনে এসেছে।
মূলত যুদ্ধাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি কেনার ক্ষেত্রেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য অতিরিক্ত পেশ করা হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। ঘটনাচক্রে, চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় ৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়। গত বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে নয় শতাংশ।