
খাবারের লোভ দেখিয়ে এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে পঞ্চাষোর্ধ প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। স্থানীয়রা অভিযুক্তকে শান্তিপুর পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানা গিয়েছে, প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময়ে খাবার দেওয়ার কথা বলে ওই শিশু কন্যাকে ডাকে সাবেদ শেখ নামে ওই প্রৌঢ়। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আতঙ্কে কিছু জানাতে পারেনি সে। মেয়েকে দেখে পরিবারের সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করলে বাবা-মাকে বিষয়টি জানিয়েছে শিশুকন্যাটি। স্থানীয়রা জানিয়েছে, এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছে সে।
ভয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
ছবি সৌজন্যে : নিজস্ব








