গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রায়ের আগে অডিয়োবার্তা হাসিনার 

    রায়ের আগে অডিয়োবার্তা হাসিনার 

    0
    74
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার আগে দেশের জনগণ এবং আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে অডিয়োবার্তা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জানালেন, তিনি রায়ের পরোয়া করেন না। কারণ, আল্লা জীবন দিয়েছেন, তিনিই নেবেন। আগামী দিনে বাংলাদেশে আরও শক্তিশালী হয়ে ফিরবে তাঁর দল, এমনটাই  ঘোষণা করেছেন হাসিনা। রবিবার রাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের কয়েক ঘণ্টা আগে হাসিনা একটি অডিয়োবার্তা দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তুলোধনা করেছেন। জুলাই মাসের আন্দোলনে সরকারপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে।

    হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে মামলা করা হয়েছিল। নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম। হাসিনার বিরুদ্ধে এই মামলার অন্যতম অভিযুক্ত বাংলাদেশ পুলিশের প্রাক্তন কর্তা আল-মামুন রাজসাক্ষী হয়েছেন। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা।