শুধু তাঁর মা নয়, গোটা দেশের মায়েদের অপমান: প্রধানমন্ত্রী

0
90
ছবি সৌজন্যে : এক্স
শুধু তাঁর মা-কে নয়, গোটা দেশের মা, বোনদের অপমান। বিহারের দ্বারভাঙায় কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় কংগ্রেস-আরজেডির বিরুদ্ধে এবার খোদ সরব হয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, পথিবীতে মা-হল একজন ব্যক্তির কাছে তাঁর সংসার, আত্মসম্মান।
বিহারে যে ঘটনা ঘটেছে, তা ভারতের কেউ কল্পনাও করতে পারেননি, মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর। তাঁর কথায়, ওই কটূক্তি তাঁকে যা কষ্ট দিয়েছে, বিহারের প্রত্যেক মা, বোন, ভাই-কেও যন্ত্রণা নিয়েছে। প্রধানমন্ত্রীর আরও সংযোজন, কংগ্রেস এবং তাদের বন্ধুরা তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে নেমেছে।
কারণ তাঁর উন্নয়নমূলক কাজ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়কে চ্যালেঞ্জ করতে পারছে না। বিহার রাজ্য জীবিকা নিধি শীষ অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।