
মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন নির্যাতনের অভিযোগে প্রাক্তন ওসির শাস্তির দাবিতে যাদবপুর থানায় বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা।
গত সপ্তাহে রাতে যাদবপুর থানার অফিসার ইনচার্জ অমিতাভচক্রবর্তী তার থানার মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। ঘটনার পরে ওই ওসির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর অমিতাভ চক্রবর্তীকে সরিয়ে নতুন ওসি সুব্রত সরকারকে নিযুক্ত করা হয়।
বিক্ষোভকারীদের দাবি যে ওসি নিজের সহকর্মীর সুরক্ষা দিতে পারছেন না। তিনি অন্যদের কি সুরক্ষা দেবেন। ওসির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখায়।
