গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs নাকে রাইলস টিউব নিয়ে শুনানি ফেরত বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

    নাকে রাইলস টিউব নিয়ে শুনানি ফেরত বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২০০২ তালিকায় নাম খুজে না পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন ৬৮ বছরের নাজিতুল মোল্লা। হাসপাতাল থেকে ফিরে রাইলস টিউব লাগানো অবস্থায় শুনানিতে হাজিরা দিয়েছিলেন তিনি।

    কিন্তু বাড়ি ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন। শনিবার হাসপাতালে মৃত্যু হয়েছে জয়নগরের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুররেচক এলাকার ওই বাসিন্দার। পরিবারের অভিযোগ এসআইআর-র কারণে মৃত্যু হয়েছে নাজিতুলের। জানা গিয়েছে ২০ ডিসেম্বর কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা নাজিতুল। কিন্তু নাজিতুল মোল্লার নামে এসআইআর নোটিস যায় বাড়িতে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। এরপর ২৮ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয় নাজিতুলকে।

    নাকে রাইলস টিউব নিয়েই বাড়ি ফেরেন তিনি। এরপর ৩১ ডিসেম্বর শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরিবারের অভিযোগ শুনানি থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন নাজিতুল। শুক্রবার তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার হাসপাতালেই মৃত্যু হয় নাজিতুল মোল্লার।