
গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পাণ্ডের। তারপরে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, এই প্রথম নয়, ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান চাঙ্কি-কন্যা। সেবারও মন ভাঙে অনন্যার। তাই অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে আর কারও মন জুগিয়ে চলবেন না। আপোসহীন সম্পর্কে থাকতে চান। ভবিষ্যৎ প্রেমিকের জন্য শর্তও বেঁধে দিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।গত কয়েক বছরে বার বার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হ্যাঁ বলছেন। নিজের অনেকটা পরিবর্তন ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই। অনন্যার কথায়, সকলকেই হয়তো পাল্টাতে হয়। তিনিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলেন। বলছেন না, তাতে তাঁর কোনও ক্ষতি হয়েছে। অনন্যা বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছেন। তাদের হ্যাঁ-তে হ্যাঁ বলেছেন। তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছেন, নিজেকে পিছনে রেখেছেন সব সময়।কিন্তু এবার আর তেমনটা করবেন না অনন্যা। অভিনেত্রী অনন্যা পাণ্ডে সাফ জানিয়েছেন, আর আপস করবেন না। বরং তিনি যেমন, তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে।
অনন্যার কথায়,লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ। পাশাপাশি, অনন্যা এও জানিয়েছেন, যেসব পুরুষ তার প্রেমিকার জন্য গর্ব বোধ করতে পারে না সে কখনওই যোগ্য সঙ্গী হতে পারে না।









