ইন্ডাস্ট্রিতে হেমা কমিটির দাবি অনন্যার 

0
155
চলচ্চিত্র জগতে মহিলাদের বিরুদ্ধে নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সব ইন্ডাস্ট্রিতেই হেমা কমিটির মতো কমিটি থাকা দরকার। এমনটাই দাবি করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে।
মালয়ালম ফিল্ম জগতে মহিলাদের অবস্থা নিয়ে বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে কেরল সরকার। তারপর থেকে একের পর এক মিটু অভিযোগ আসতে শুরু করেছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এই আবহে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে অনন্যা পান্ডে বলেছেন, সব ইন্ডাস্ট্রিতেই হেমা কমিটির মতো পরিসর থাকা দরকার। ইদানীং কিছু বদল দেখা যাচ্ছে। কিছু প্রযোজক-পরিচালক চুক্তিপত্রে হেল্পলাইন নম্বর দিয়ে রাখছেন। কিন্তু আরও অনেক দূর এগোতে হবে। এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারও নয়। কমবয়সি অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশে অনন্যা পান্ডের আহ্বান, শুধু কথা বললে হবে না। কাজে করে দেখাতে হবে। কথার চেয়ে কাজের জোর বেশি।