এমবাপ্পের কাছে আরও গোল চান আনচেলত্তি

0
219

 ১২ ম্যাচে ৮ গোল,রিয়াল মাদ্রিদের হয়ে এ সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।এই ৮ গোল কিলিয়ান এমবাপ্পের।

ফরাসি তারকার তুলনায় ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগো অনেক পিছিয়ে।ভিনিসিয়ুস ১৩ ম্যাচ খেলে করেছেন ৫ গোল, রদ্রিগোর গোল ১২ ম্যাচে মাত্র ৩টি।এ কারণেই চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের কাছেই গোলের চাহিদা বেশি রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।এ ম্যাচের আগে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন,এমবাপ্পের কাছে ড্রিবলিং করে প্রতিপক্ষের রক্ষণকে চাপে ফেলার কাজ চান না তিনি। ফরাসি স্ট্রাইকারের কাছে চান গোল।এমবাপ্পের কাছে নিজের চাওয়ার বিষয়ে আনচেলত্তি বলেছেন, প্রেসিংয়ের চেয়ে এমবাপ্পের কাছে বেশি চান গোল। সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে কোনো পরিবর্তন আসছে না। করিম বেনজেমার কাছে যা চাইতেন, তার কাছেও সেটাই চান।উল্লেখ্য রিয়ালের আক্রমণে গত সিজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম। পিএসজি থেকে এমবাপ্পেকে দলে নেওয়ায় এ সিজনে বেলিংহামের ভূমিকায় কিছুটা পরিবর্তন এসেছে।

গোল করার চেয়ে খেলা তৈরিতেই তাঁকে বেশি কাজে লাগাচ্ছেন আনচেলত্তি।এ কারণেই হয়তো এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে কোনো গোল নেই জুড বেলিংহাম-র, অ্যাসিস্ট ২টি।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া