
আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম প্রস্তাব হতেই তামিলনাড়ুতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।
ওয়াশিংটন থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম তুলাসেন্দ্রপুরম প্রস্তুত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য।আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দাদুর জন্ম এই গ্রামে। কমলা হ্যারিসের যখন পাঁচ বছর বয়স, তখন একবার এই গ্রামে এসেছিলেন তিনি। দাদুর হাত ধরে ঘুরেছেন চেন্নাইয়ের সমুদ্র সৈকতেও। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আর এই গ্রামে আসেননি। ২০২১ সালে যখন কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হন, তখন গ্রামে দেখা গিয়েছিল উৎসবের মেজাজ। আতসবাজি ফেটেছিল। কমলা হ্যারিসের ছবি দেওয়া ক্যালেন্ডার, চকোলেট বিলি হয়েছিল।গ্রাম কমিটির সদস্য কে কালিয়াপুরুমল জানিয়েছেন, যদি কমলা হ্যারিস নির্বাচনে জিতে যান এবং আমেরিকার প্রেসিডেন্ট হন, তাহলে আরও বড় করে উদ্যাপন করা হবে।
