গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে ৩ মাওবাদী নিহত

    অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে ৩ মাওবাদী নিহত

    0
    113
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতাররাম রাজু জেলার মারেদুমিল্লির জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ সদস্য সহ তিনজন মাওবাদী নিহত হয়েছে। সূত্রে খবর, উভয় মাওবাদী নেতা অন্ধ্র-ওড়িশা সীমান্তে মাওবাদী অভিযান পরিচালনা করছিলেন এবং জাতীয় তদন্ত সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।

    পুলিশ সংঘর্যস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে।

    অভিজত গ্রেহাউন্ডস ইউনিট দ্বারা পরিচালিত এই অভিযানে তীব্র গোলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাওবাদীদের।