বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর অ্যান্ডোরা, তলানিতে ভেনেজুয়েলা

0
151
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
এবছর বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা। ওই তালিকায় ভারতের স্থান ৬৬তম। অন্যদিকে ১৪৮ তম স্থানে থেকে তালিকায় তলানিতে ঠাঁই পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
সদ্য প্রকাশিত নাম্বিও সেফটি ইনডেক্স অনুসারে পিরেনিস পর্বতমালা বরাবর ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত দেশ ওই অ্যান্ডোরা। এছাড়া, তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিন দেশ সংযুক্ত আরব আমিরশাহি, কাতার এবং ওমান।
তাইওয়ানও রয়েছে ওই তালিকায়। ব্রিটেন এবং আমেরিকার রয়েছে যথাক্রমে ৮৭ এবং ৮৯ তম স্থানে। সাধারণত অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগ-সহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত ওই মূল্যায়ণ করে থাকে।