গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রাসেলের বিদায়ি ম্যাচে হারল ওয়েস্ট ইন্ডিজ

    রাসেলের বিদায়ি ম্যাচে হারল ওয়েস্ট ইন্ডিজ

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স

    আন্দ্রে রাসেল, ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে দেশের মাঠে বিদায় নিতে নেমেছিলেন। কিন্তু তার সেই আবেগঘন মঞ্চ রঙিন হতে দিল না অস্ট্রেলিয়া। জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

    ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা।১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিস ৭৮ রান ও গ্রিন ৫৬ রান গড়েছেন ১৩১ রানের অপরাজিত জুটি। মাত্র ১৬তম ওভারেই ম্যাচ শেষ করে দেন তারা।পাওয়ারপ্লের পর এক ওভারে তিনবার ক্যাচ ফেলার সুযোগ কাজে লাগিয়ে গিয়ার বদল করেছেন দুই ব্যাটসম্যান। রাসেলের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিস।এরপর আর পেছনে তাকাতে হয়নি।অন্যদিকে,৩৭ বছর বয়সী অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে নেমেছিলেন আবেগঘন এক সন্ধ্যায়। ম্যাচ শুরুর আগে দু’ দলের খেলোয়াড়দের গার্ড অব অনার এবং ব্যাট-আকৃতির গিটার উপহার পান তিনি।ব্যাট হাতে ঝড় তুলতেও ভুল করেননি।মাত্র ১৫ বলে ৩৬ রানের ইনিংসে হাঁকান ৪টি ছক্কা। একটি বল তো স্টেডিয়ামের বাইরে কলেজের ছাদেই গিয়ে পড়ে।

    অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন অ্যাডাম জাম্পা ,২৯ রান দিয়ে ৩ উইকেট ও গ্লেন ম্যাক্সওয়েল ১৫ রান দিয়ে ২ উইকেট। অভিষিক্ত ম্যাথু কুহনেমানও দেখিয়েছেন সামর্থ্য।ম্যাচের শুরুতে ছয় ওভার টানা স্পিনে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।যদিও ব্র্যান্ডন কিং কিছুটা প্রতিরোধ গড়েন ৩৬ বলে ৫১ রান করে। কিন্তু জাম্পা ও ম্যাক্সওয়েলের জোড়া আঘাতে দ্রুত ধস নামে।