গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International গ্রেপ্তারের পর ছাড়া পেলেন অ্যান্ড্রু

    গ্রেপ্তারের পর ছাড়া পেলেন অ্যান্ড্রু

    0
    45
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রাক্তন ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সরকারি পদে ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য অভিযোগের সন্দেহে গ্রেপ্তার করা হলেও তাকে পরে পরে মুক্তি দেওয়া হয়েছে।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলতে থাকবে।টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, নরফোক থেকে ৬০ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয় এবং বার্কশায়ার ও নরফোকের ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে।অ্যান্ড্রুর গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় রাজা চার্লস বলেছেন, আইনকে অবশ্যই তার নিজস্ব গতিতে চলতে হবে। পুলিশকে পূর্ণ সহযোগিতা দেওয়া হয়েছে। উল্লেখ্য,অ্যান্ড্রু রাজা চার্লসের ছোট ভাই।পুলিশ আগে বলেছিল, তারা যৌন অপরাধী জেফরি এপস্টিন-এর সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের অভিযোগ এবং গোপন তথ্য লেনদেনের অভিযোগ যাচাই করছে। মার্কিন সরকার সম্প্রতি প্রকাশিত ফাইলেও এ সম্পর্কের তথ্য এসেছে।আইলসহ্যাম থানা থেকে বের হয়ে অ্যান্ড্রুকে গাড়ির পেছনের সিটে বসে যেতে দেখা গেছে। যদিও অ্যান্ড্র সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ফেব্রুয়ারিতে একটি পৃথক অভিযোগে বলা হয়, ২০১০ সালে এপস্টিন আরেকজন মহিলাকে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য ব্রিটেনে পাঠিয়েছিলেন। ওই মহিলার বয়স তখন ২০-এর মধ্যে ছিল এবং তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন না। জানা যাচ্ছে, গ্রেপ্তারের আগে টেমস ভ্যালি পুলিশ হোম অফিসকে আগাম জানিয়েছিল। স্যান্ড্রিংহামে গ্রেফতারের ঘটনাটি যৌন অপরাধের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না। উইন্ডসর গ্রেট পার্কে অ্যান্ড্রুর পুরনো বাড়ি রয়েল লজ-এও পুলিশ তল্লাশি চালিয়েছে।সেখানে গেটের বাইরে কয়েকজন ইউনিফর্মধারী অফিসার দেখা গেছে।

    এদিকে এপস্টিনের সঙ্গে সম্পর্কের কোনো অন্যায় কাজের অভিযোগ সবসময় অ্যান্ড্রু অস্বীকার করেছেন। ২০২২ সালে আমেরিকায় দেওয়ানি মামলা দায়ের হওয়ার পর তিনি সামরিক উপাধি ও রাজকীয় পৃষ্ঠপোষকতা হারান। ২০২৫ সালের অক্টোবরে রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়।