গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology লাইভ নোটিফিকেশন, ক্যামেরাসহ অ্যান্ড্রয়েড ১৬

    লাইভ নোটিফিকেশন, ক্যামেরাসহ অ্যান্ড্রয়েড ১৬

    0
    85
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    লাইভ নোটিফিকেশন আপডেট ও নতুন ক্যামেরা ফিচার’সহ নানা সুবিধা নিয়ে অ্যান্ড্রয়েড সিক্সটিন লঞ্চ করেছে গুগল। এখন উপযোগী বা সাপোর্টেড বিভিন্ন ফোনে ব্যবহার করা যাবে এটি।আগামী কয়েক মাসের মধ্যে নতুন বিভিন্ন ডিভাইসে এ অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা অবস্থাতেই বাজারে আসবে।জানা গেছে, নতুন আপডেটে কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ করেছে গুগল।

    সবচেয়ে বড় ফিচারটি হচ্ছে,নোটিফিকেশনে লাইভ আপডেট।এর ফলে রাইড শেয়ার বা খাবার ডেলিভারির মতো বিভিন্ন কিছুর তথ্য সরাসরি নোটিফিকেশনে দেখা যাবে।এতে বারবার অ্যাপ খুলে দেখতে হবে না।নতুন আপডেটে এখন থেকে একই অ্যাপের সব নোটিফিকেশন একসঙ্গে গ্রুপ হয়ে আসবে, যাতে ইউজাররা কম বিরক্ত হন ও সবকিছু ফোনেই গোছানো থাকে।এদিকে,অ্যান্ড্রয়েড সিক্সটিন-এ এখন ,এলই অডিও হিয়ারিং এইডের সাপোর্ট অ্যাড করেছে গুগল ও এর জন্য আলাদা কন্ট্রোল অপশনও রয়েছে।ইউজাররা চাইলে এসব হিয়ারিং ডিভাইস ব্যবহারের সময় ফোনের মাইক্রোফোনে চলে যেতে পারবেন,যাতে শব্দওয়ালা পরিবেশেও স্পষ্টভাবে শুনতে পারেন তারা।নিজেদের সব সিকিউরিটি ফিচার এখন একসঙ্গে অ্যাড করেছে গুগল। যাতে ইউজাররা এখন কেবল এক ট্যাপেই অনলাইন আক্রমণ, ক্ষতিকর অ্যাপ, অনিরাপদ ওয়েবসাইট, প্রতারণামূলক কলসহ আরও অনেক কিছু থেকে সুরক্ষিত থাকতে পারেন।অ্যান্ড্রয়েড সিক্সটিন -এ মে মাসে দেখানো নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারও অ্যাড করেছে মার্কিন সার্চ জায়ান্টটি।পাশাপাশি ছবি তুলতে পছন্দ করেন এমন ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড সিক্সটিন-এ এসেছে বেশ কিছু নতুন ও উন্নত ফিচার।

    যার মধ্যে রয়েছে, অটোমেটিক নাইট মোড শনাক্তকরণ, উন্নত হাইব্রিড অটো এক্সপোজার এবং আরও নিখুঁত রঙের তাপমাত্রা বা কালার টেম্পারেচার নিয়ন্ত্রণ।আল্ট্রাএইচডিআর বিভিন্ন ছবি এখন এইচইআইসি ফরম্যাটে সেভ করার সুবিধাও দিচ্ছে গুগল।এ ছাড়াও, অ্যান্ড্রয়েড সিক্সটিন-এ প্রফেশনাল ভিডিও রেকর্ডিংয়ের জন্য অ্যাডভান্সড প্রফেশনাল ভিডিও বা, এপিভি কোডেক সাপোর্ট অ্যাড করেছে গুগল।