অ্যান্ড্রয়েড ১৭ : গুগলের নতুন চমক

0
19
ছবি সৌজন্যে : এক্স

স্মার্টফোন ইউজারদের জন্য নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ লঞ্চ করেছে গুগল। প্রথম ধাপে পিক্সেল ডিভাইসে এই আপডেট চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও এটি পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ভার্শনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিটাস্কিং এবং ডিভাইসগুলোর মধ্যে সমন্বয় উন্নত করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগের ভার্শণ অ্যান্ড্রয়েড ১৬ যেখানে স্থিতিশীলতা ও বিদ্যমান ফিচার উন্নয়নে জোর দিয়েছিল, সেখানে অ্যান্ড্রয়েড ১৭ ব্যবহার অভিজ্ঞতাকে আরও গতিশীল করেছে।মাল্টিটাস্কিং সুবিধায় বড় পরিবর্তন এনেছে বাবলস ফিচার।এর মাধ্যমে অ্যাপগুলো ফ্লোটিং উইন্ডোতে চালানো যাবে, ফলে একসঙ্গে একাধিক কাজ করা সহজ হবে। নিচে থাকা বাবল বার থেকে দ্রুত অ্যাপ চালু করার সুবিধাও থাকছে। পাশাপাশি স্ক্রিন রিঅ্যাকশনস ফিচার ব্যবহার করে একসঙ্গে স্ক্রিন ও ফ্রন্ট ক্যামেরার ভিডিও ধারণ করা যাবে। পাশাপাশি,ভাঁজ করা স্মার্টফোন ইউজারদের জন্য যুক্ত হয়েছে বিশেষ গেমিং মোড। এতে স্ক্রিন দু’ ভাগে বিভক্ত হয়ে এক পাশে গেম এবং অন্য পাশে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। মেমোরি ব্যবস্থাপনায় উন্নতির কারণে গেমিং পারফরম্যান্সও বাড়বে।নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন ফিচার।লোকেশন শেয়ারিংয়ে বাড়তি নিয়ন্ত্রণ, হারানো ফোন দূর থেকে লক করার সুবিধা এবং উন্নত লাইভ থ্রেট ডিটেকশন প্রযুক্তি ইউজারদের আরও সুরক্ষা দেবে।পাশাপাশি ভুল পিন বারবার দিলে অপেক্ষার সময় বাড়ানো হয়েছে এবং শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল আরও শক্তিশালী করা হয়েছে।

এদিকে,পিক্সেল ড্রপ আপডেটে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা।জেমিনি অমনি ব্যবহার করে ভয়েস বা লিখিত নির্দেশনায় ভিডিও সম্পাদনা করা যাবে। লিরিয়া থ্রি প্রযুক্তি দিয়ে নির্দিষ্ট আবহ বা ছবির ভিত্তিতে গান তৈরি সম্ভব হবে।এছাড়া কুইক শেয়ার আরও দ্রুত করা হয়েছে এবং ভয়েস মেলের লিখিত কপি দেখার সুবিধাও যুক্ত হয়েছে।অন্যদিকে ওয়্যার ওএস সেভেন চালিত স্মার্টঘড়িতে যুক্ত হয়েছে লাইভ আপডেটস সুবিধা। এর মাধ্যমে ডেলিভারি স্ট্যাটাস, ফিটনেস তথ্য ও খেলার ফলাফল সরাসরি জানা যাবে।