
অবশেষে অ্যাপল আইফোনপ্রেমীদের জন্য বহুল আকাক্সিক্ষত আইওএস ১৮.১ রিলিজ করেছে। সাম্প্রতিক এই ভার্সনে প্রতিষ্ঠানটি অ্যাপল ইন্টেলিজেন্স ছাড়াও রয়েছে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ ফিচার।
এর মধ্যে আছে এমন একটি ফিচার অ্যাড হয়েছে,ইউজাররা যার জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। অথচ অ্যান্ড্রোয়েড ফোনে ফিচারটি আছে সেই ২০১৮ সাল থেকে। অবশেষে আইফোনে এল ,কল রেকর্ডিং ফিচার। আইওএস ১৮.১ আপডেটটি ইন্সটল করার মাধ্যমে এখন থেকে আইফোন ইউজাররা খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন।পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটির এআই ফিচারের সুবিধা নিয়ে রেকর্ডকৃত কলের রিয়েল-টাইম ট্রান্সক্রিপশনও তৈরি করা যাবে আইফোনে।আইওএসের নতুন আপডেটে ইনকামিং বা আউটগোয়িং দুই ধরনের কলেই রেকর্ড করার সুবিধাই থাকছে।
আপনি যখন অ্যাকটিভ কলে থাকবেন তখন আইফোনের স্ক্রিনের উপরে বাঁ দিকে কোণায় একটি রেকর্ড বাটন দেখতে পাবেন। সে বাটনে ট্যাপ করলে কল রেকর্ডিং চালু হয়ে যাবে।
