অ্যান্ড্রয়েড শো, নতুন ঘোষণা করলো গুগল

0
42
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ,গুগল আই/ও ২০২৬ শুরুর ঠিক আগেই,দ্য অ্যান্ড্রয়েড শো, আই/ও সংস্করণ শীর্ষক একটি বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের জন্য একগুচ্ছ অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ফিচার লঞ্চ করেছে।

গুগলবুক ল্যাপটপ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিভিন্ন সার্ভিসের ঘোষণা করে প্রযুক্তি বিশ্বে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে এই টেক জায়ান্ট।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গুগলবুক নামক জেমিনিনির্ভর নতুন প্রজন্মের ল্যাপটপ। এই ল্যাপটপটির বিশেষত্ব হলো এতে যুক্ত করা হয়েছে,ম্যাজিক পয়েন্টার নামক এক অনন্য এআই মাউস কার্সর।এই কার্সরটি কোনো লেখা, ছবি বা নির্দিষ্ট তারিখের ওপর রাখা মাত্রই ইউজারকে সেই সংক্রান্ত প্রাসঙ্গিক কাজের পরামর্শ প্রদান করবে। যেমন, ই-মেইলে থাকা কোনো তারিখের ওপর কার্সরটি ধরলে এটি স্বয়ংক্রিয়ভাবে ক্যালেন্ডারে সভার সময় নির্ধারণের সুযোগ করে দেবে।গুগলবুকের আরেকটি চমৎকার দিক হলো এতে অ্যান্ড্রয়েড ফোনের সব অ্যাপ সরাসরি ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। ইউজারদের ল্যাপটপে আলাদাভাবে কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না কিংবা নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোনো ঝামেলার মুখে পড়তে হবে না। তবে ল্যাপটপটি কবে নাগাদ বাজারে আসবে কিংবা এর মূল্য কত হতে পারে, সে সম্পর্কে গুগল কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।পাশাপাশি,যানবাহন চালকদের জন্য অ্যান্ড্রয়েড অটোতে বেশ কিছু কার্যকর পরিবর্তন এনেছে গুগল।এখন থেকে গাড়ির স্মার্ট ডিসপ্লেতে আবহাওয়া দেখার পাশাপাশি সরাসরি গ্যারেজের দরজা খোলার মতো সুবিধা পাওয়া যাবে। চালকদের সুবিধার্থে কাস্টম উইজেট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। গুগল ম্যাপসে যুক্ত করা হয়েছে উন্নত থ্রি–ডি ডিসপ্লে সিস্টেম যা চালককে জটিল রাস্তায় সঠিক লেন খুঁজে পেতে সাহায্য করবে।অন্যদিকে,বিনোদন প্রেমীদের জন্য অ্যান্ড্রয়েড অটোতে ইউটিউবের ফুল এইচডি ভিডিও দেখার সুবিধা অ্যাড করা হয়েছে যা প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম সাপোর্ট করবে।

তবে নিরাপত্তার স্বার্থে এই ভিডিও সুবিধাটি শুধু গাড়ি পার্ক করা অবস্থায় সচল থাকবে। গাড়ি চলতে শুরু করলে ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়ে শুধু অডিও শোনা যাবে।