
১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচের ইউজারদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ জনপ্রিয় বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে যাচ্ছে।
এই সিদ্ধান্তকে ইউটিউব তড়িঘড়ি করা ও অবাস্তব বলে সমালোচনা করেছে।প্রতিষ্ঠানটির দাবি, এভাবে নিষেধাজ্ঞা দিলে শিশুদের অনলাইন নিরাপত্তা আরও কমে যাবে।ইউটিউবের পাবলিক পলিসি ম্যানেজার র্যাচেল লর্ড জানিয়েছেন, এই আইন শিশুদের নিরাপদ রাখার প্রতিশ্রুতি পূরণ করবে না।বরং অস্ট্রেলিয়ার শিশুরা ইউটিউবে কম নিরাপদ হয়ে পড়বে। অনেক অভিভাবক ও শিক্ষকরাও একই উদ্বেগ জানিয়েছেন।শুরুতে ধারণা ছিল ইউটিউব নিষেধাজ্ঞার বাইরে থাকবে,যেন শিশুরা অন্তত শিক্ষামূলক কনটেন্ট দেখতে পারে।কিন্তু পরে সরকার সিদ্ধান্ত বদলেছে।তাদের মতে, শিশুদের ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট দেখাতে পারে এমন অ্যালগরিদম থেকে সুরক্ষায় এই পদক্ষেপ জরুরি।
ইউটিউব জানিয়েছে, ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের নিচে যাদের গুগল অ্যাকাউন্ট আছে তাদের অটোমেটিক সাইন-আউট করে দেওয়া হবে।তারা অ্যাকাউন্ট ছাড়া ভিডিও দেখলেও অনেক গুরুত্বপূর্ণ ফিচার,যেমন সেফটি ফিলটার ও ওয়েলবিং সেটিং ব্যবহার করতে পারবে না।ইউটিউব বলছে, এ ধরনের ফিচার না থাকলেই শিশুরা বেশি ঝুঁকিতে পড়বে।









