
অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি নতুন কিছু নয়।স্ক্রিনে দেখা যাওয়া যে কোনো লেখা বা ছবি ঘিরে দিলে সাঙ্গে সাঙ্গেই সেই বিষয়ে তথ্য হাজির করে দেয় এই ফিচার। অনেকেই এটিকে দৈনন্দিন জীবনযাত্রায় সবচেয়ে কার্যকর সার্চ টুল হিসেবে মনে করেন।
তবে এতদিন আইফোন ইউজাররা শুধু দেখেই গেছেন। এবার তারাও একই অভিজ্ঞতা নিতে পারবেন।যদিও এটি অ্যান্ড্রয়েডের মতো অপারেটিং সিস্টেমে সরাসরি পাওয়া যাচ্ছে না তবু কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আইফোনে সার্কেল টু সার্চ ব্যবহার করা সম্ভব। উল্লেখ্য অ্যান্ড্রয়েডে সার্কেল টু সার্চ ফোনের সিস্টেমের ভেতরে বিল্ট-ইন ফিচার। ইউজারদের আলাদা করে কিছু ইনস্টল করতে হয় না কিন্তু আইফোনে বিষয়টি কিছুটা ভিন্ন। এখানে ইউজারদের প্রথমেই গুগল বা ক্রোম অ্যাপ ইনস্টল করতে হবে।এজন্য আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপগুলো ডাউনলোড করা যাবে।একবার ইনস্টল হয়ে গেলে সার্কেল টু সার্চ ব্যবহার শুরু করা যাবে খুব সহজেই।ক্রোম অ্যাপে ঢুকে কোনো ওয়েবপেইজ বা ছবিতে গেলে ইউজারকে নিচের ডানদিকে থাকা তিনটি প্রেস করতে হবে।
এরপর যে পপ-আপ আসবে সেখান থেকে সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স নির্বাচন করতে হবে। বিকল্পভাবে এড্রেস বারে থাকা ,লেন্স আইকন থেকেও এই ফিচার চালু করা যায়।একবার সক্রিয় হলে স্ক্রিনে আঙুল দিয়ে যে কোনো অংশ নির্বাচন করলেই গুগলের এআই টুল জেমিনাই প্রাথমিক তথ্য দেখাবে।








