গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ব্যক্তিগত বিষয়ে চর্চা, আইনজীবীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি অ্যাঞ্জেলার

    ব্যক্তিগত বিষয়ে চর্চা, আইনজীবীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি অ্যাঞ্জেলার

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ব্যক্তিগত পর্যায়ের বিষয়কে সোশ্যাল মিডিয়ায় অন্য মানে করার চেষ্টার অভিযোগে আইনজীবী কৌস্তভ বাগচির বিরুদ্ধে মানহানি মামলার  হুঁশিয়ারি দিয়েছেন জনসংযোগ আধিকারিক অ্যাঞ্জেলা রাহা।

    শুক্রবার সাংবাদিক বৈঠক করে অ্যাঞ্জেলা রাহা জানিয়েছেন কৌস্তভ বাগচির সঙ্গে তাঁর পরিচয় নেই। তা সত্ত্বেও এক অপরিচিতের সঙ্গে কিভাবে এমন কটূক্তি করতে পারেন। অ্যাঞ্জেলা রাহা আরও দাবি করেছেন তাঁর সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের কোনও সম্পর্ক নেই। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি তাঁর কিছু সোশ্যাল অ্যাকিভিটির জন্য তাঁকে নিয়োগ করেছেন।

    তারপরেও কোনও কিছু যাচাই না করে তাঁকে নিয়ে অশ্লীল মন্তব্য করে পোস্ট করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন মহিলা বলেই কি এমনটা করা হয়েছে।