গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ম্যাথিউস

    অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ম্যাথিউস

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স

    ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট ও বল হাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় মহিলা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কার।

    তাঁর জায়গা দখল করে আবারও এক নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা হেইলি ম্যাথিউস। মহিলা ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নতুন তালিকায় অলরাউন্ডারদের বিভাগে ৪৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ম্যাথিউস। অন্যদিকে ৪৭৮ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে নেমে গেছেন কার।ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেন নিউজিল্যান্ড অধিনায়ক।ব্যাট হাতে তিন ম্যাচে করেন যথাক্রমে ৮, ০ ও ৫ রান। বল হাতেও নিতে পেরেছেন মাত্র দুটি উইকেট। সিরিজে নিউজিল্যান্ড হেরেছে ২-১ ব্যবধানে।

    এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ম্যাথিউস। কারের অবনতির সুযোগে আবারও সিংহাসন ফিরে পেলেন ক্যারিবীয় ক্রিকেটার হেইলি ম্যাথিউস।