গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পুতিনের ভারত সফরে ক্ষুব্ধ আমেরিকা? ভারতের পাল্টা

    পুতিনের ভারত সফরে ক্ষুব্ধ আমেরিকা? ভারতের পাল্টা

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বের যে কোনও দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলতে পারে ভারত। নয়াদিল্লির এই কৌশলগত স্বাধীনতা রয়েছে। তাতে আমেরিকা বা অন্য কোনও দেশই বাধা দিতে পারে না।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের পর পরেই বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ডোনাল্ড ট্রাম্প শুল্কযুদ্ধ-সহ নানা ঘটনা পরম্পরায় সম্প্রতি ভারত-আমেরিকা সম্পর্কে অনেকটাই অবনতি হয়েছে। সেই আবহে পুতিনের এই ভারত সফরে কি আরও ক্ষুণ্ণ হবে আমেরিকা? একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল জয়শংকরকে।

    তার জবাবে বিদেশমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের যত বেশি সংখ্যক দেশের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রেখে চলবে, তত ভাল হবে। এতে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান আরও পোক্ত হবে। বিদেশমন্ত্রীর কথায়, রাশিয়ার সঙ্গে চিন বা ইউরোপের দেশগুলির সম্পর্কে কখনও উন্নতি হয়েছে, আবার কখনও অবনতি হয়েছে। কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কখনও খারাপ হয়নি। রাশিয়া নিয়ে ভারতবাসীর মনে একটা আবেগ আছে।