এসআর-শিপ পোস্টিং ছাড়ছেন অনিকেত

0
58
ছবি সৌজন্যে : নিজস্ব

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পোস্টিং পাননি জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাত।

তাই এ বার এসআর-শিপ পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর ডাক্তারি জীবনকে খুন করতে চায় রাজ্য সরকার। এসআর-শিপ পোস্টিং ছাড়লে সরকারকে মোটা টাকা দিতে হয়। সেই টাকার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলেন অনিকেত। অনিকেত বলেছেন, তিনি মনে করেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে করার জায়গা থেকে রাজ্য সরকার তার ডাক্তারি জীবনকে সত্যিকারের খুনের মতো পদক্ষেপের দিকে এগোচ্ছে। তিনি স্পষ্ট করে আজ জানাতে চান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ যে আকার ধারণ করছে, তা থেকে তিনি মনে করেন রাজ্য সরকার ভবিষ্যতে তাঁকে পোস্টিং দেয়, তাতেও ডাক্তার হিসাবে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

তাই সিদ্ধান্ত নিয়েছেন, এই রাজ্য সরকারের অধীনে তিনি এসআর-শিপ করতে চান না। তিনি এ-ও জানান, আর জি করের খুন হওয়া চিকিৎসকের ন্যায় বিচাররে জন্য লড়াই চালিয়ে যাবেন। সেই লড়াইয়েও সকলকে আগের মতোই পাশে চেয়েছেন অনিকেত।