
নন্দন নয়, এনটি ১ স্টুডিওতে পরিচালক অনীক দত্তর নিথর দেহ শায়িত থাকবে শেষ শ্রদ্ধার জন্য। সেখানেই শুক্রবার পরিচালককে শেষবারের মতন সম্মান জানাতে পারবেন তাঁর সহকর্মী থেকে শুরু করে পরিবার ও গুণমুগ্ধরা।
এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছেন পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত ও মেয়ে রাই। বৃহস্পতিবারই তাঁর একমাত্র কন্যা ঐশী ওরফে রাই সুইডেন থেকে কলকাতায় ফিরেই তাঁর বাবা অনীক দত্তর মরদেহ এসএসকেএম হাসপাতালের মর্গ থেকে নিয়ে গিয়ে পিস্ ওয়ার্ল্ড-র রেখেছেন। সেখান থেকে শুক্রবার তাঁর দেহ নিউ থিয়েটার্স ১ স্টুডিয়োতে অর্থাৎ এনটি ১ স্টুডিয়োতে তিন তলায়। সকাল ১১ টা ৩০ মিনিটে সময় পরিচালক অনীক দত্তের দেহ আনা হবে ৷ সেখানে রাখা হবে বেলা ১২টা.৩০ মিনিট পর্যন্ত ৷ সেখানেই তাঁর বন্ধুরা, সহকর্মীরা, অনুরাগীরা, শুভাকাঙ্খীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ৷ এরপর কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে ৷
এদিকে, বৃহস্পতিবার হিন্দুস্তান পার্কে প্রয়াত পরিচালক অনীক দত্তর প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে গিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পাশাপাশি পরিচালক অনীক দত্তর মৃত্যুর ঘটনার পুনর্নিমাণ করা হয়েছে ফরেনসিক টিম-র পক্ষ থেকে।





