গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National ইডির চার্জশিটে অনিল অম্বানীর সংস্থা

    ইডির চার্জশিটে অনিল অম্বানীর সংস্থা

    0
    86
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে টাকা তছরুপের মামলায় চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ,ইডি।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে নাম রয়েছে আরও ১০ ব্যক্তি এবং সংস্থার। অভিযোগ, একটি বরাত পাওয়ার জন্য ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছে অনিলের সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে রিলায়্যান্স পাওয়ারের চিফ ফিনানশিয়াল অফিসার অশোক কুমার পাল, রিলায়্যান্স এনইউ বেস লিমিটেড,রিল্যায়ান্স পাওয়ারের সহায়ক সংস্থা, রোসা পাওয়ার সাপ্লাই লিমিটেড, ওড়িশার ভুয়ো সংস্থা, আর্থিক উপদেষ্টা অমরনাথ দত্ত-সহ বেশ কয়েক জনের। দিল্লির পটিয়লা হাউস কোর্টে চার্জশিট জমা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। টাকা তছরুপ,পিএমএলএ আইনে সেই চার্জশিট জমা হয়েছে।

    অভিযোগ, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি বরাত পেতে রিলায়্যান্স এনইউ বেস লিমিটেডের সহায়ক সংস্থা রিল্যায়ান্স পাওয়ার ৬৮.২ কোটি টাকার ভুয়ো গ্যারান্টি দাখিল করে। ওই গ্যারান্টি ভুয়ো জেনেও এই কাজ করেছে অনিলের সংস্থার কর্তারা, এমনটাই অভিযোগ। এই মামলার তদন্তে নেমে ৫.১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও ইডি জানিয়েছে চার্জশিটে।