গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রাণী সম্পদ দফতরের কর্মীদের বিক্ষোভ

    মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রাণী সম্পদ দফতরের কর্মীদের বিক্ষোভ

    0
    61
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রাণী সম্পদ বিকাশ দফতরের অস্থায়ী কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করতে হাজরা মোড়ে আটকে দেয় পুলিশ।

    এরপর ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে আটক করে পুলিশ। অন্যদিকে গোয়ালপোখরে গ্রামবাসীদের থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।

    জানা গিয়েছে ৬ মাস আগে জমি বিবাদে খুন হয়েছিলেন আনারুল হক নামে এক ব্যক্তি। গ্রামবাসীদের অভিযোগ আনারুলের পরিবারের বিরুদ্ধেই মামলা হয়েছে।