অভিনয়ে আর ডাক পান না অনির্বাণ 

0
247
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অনির্বাণ ভট্টাচার্য মঞ্চনাটক ছেড়ে পর্দায় এসেছেন। ক্ষুরধার অভিনয়ে অল্প সময়ের দর্শকের নজর কেড়েছেন তিনি।

শাজাহান রিজেন্সি থেকে গোলোন্দাজ, ভিঞ্চিদা থেকে গুমনামী—একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজ করেছেন বলিউডেও, তাও আবার রানী মুখার্জির বিপরীতে।অভিনয়ের বাইরে পরিচালক হিসেবেও সাফল্য পেয়েছেন অনির্বাণ। ওয়েব সিরিজ,মন্দার ও বল্লভপুরের রূপকথা সিনেমা দিয়ে প্রশংসা পেয়েছেন।এর মধ্যে টলিউডের ফেডারেশনের সঙ্গে বিরোধের জেরে বর্জনের মুখে পড়েছেন অনির্বাণ। ফলে কাজ কমে যাওয়াও শুরু। অক্টোবর, ২০২৫-এ, ফেডারেশনের সঙ্গে ১৩ জন পরিচালকের আইনি লড়াইয়ে ইতি। তবু এখনো কাজে ফিরতে পারছেন না তিনি।বলা হচ্ছে ,অনির্বাণ আর অভিনয়ের ডাক পান না। পরিচালনা করতে চাইলে টেকনিশিয়ানরা শুটিংয়ে যান না। টেকনিশিয়ানরা বিমুখ হলেও তাঁর সহ–অভিনেত্রী অনির্বাণের কাজ না পাওয়া নিয়ে মুখ খুলেছেন।এদিকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বলেছেন, তিনি মনে করেন, একজন শিল্পীকে বেঁধে রাখা যায় না।অনির্বাণদার মতো প্রতিভাবান একজন অভিনেতা যদি বাংলায় কাজ না করেন, তাহলে অন্য ভাষায় কাজ করবেন, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই।তাঁকে যে পাত্রেই রাখবে, সে তো অনির্বাণ। দুর্দান্ত একজন অভিনেতা। উনি যেখানেই যান, শ্রেষ্ঠ হয়ে থাকবেন। যে ঘটনাগুলো ঘটছে, তাঁর মনে হয় না তাঁরা কেউই এ বিষয়কে সমর্থন করছেন… সবাই চান অনির্বাণ আরও ভালো ভালো কাজ উপহার দিন আর খুব তাড়াতাড়ি কাজে ফিরুন।চুপ নেই প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারও। তিনি বলেছেন, অনির্বাণের মতো অভিনেতা কাজ না পাওয়া খুব দুঃখজনক। আশা করেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য,একসময়ের ব্যস্ত শিল্পী অনির্বাণের হাতে কার্যত কোনো সিনেমা নেই। বিষয়টা নিয়ে কী ভেবেছিলেন তিনি? গান লিখেছেন তিনি, তাঁর হাতে দুটো অপশন—হয় রাজনীতির দল খোলা, নইলে গানের দল খোলা।