গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment কমেডি কেত্তন, স্ট্যান্ডআপ কমেডিতে অঙ্কুশ

    কমেডি কেত্তন, স্ট্যান্ডআপ কমেডিতে অঙ্কুশ

    0
    141
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অভিনেতা অঙ্কুশ হাজরা টলিউডে ছকভাঙার জোয়ারে, আদ্যোপান্ত কমার্শিয়াল ছবিকেই আঁকড়ে ধরেছেন। মির্জা তার প্রমাণ। প্রযোজক-অভিনেতা হিসেবে ছক্কা হাঁকিয়েছেন তিনি। বড়পর্দা পেরিয়ে শিকারপুর-এর দৌলতে পা রেখেছেন ওটিটির দুনিয়াতেও।

     অন্যদিকে অঙ্কুশ হাজরাকে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকায়ও। চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরতে এবার একেবারে সিলেবাসের বাইরে বেরিয়ে নতুন খবর দিলেন অভিনেতা। মাইক হাতে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। আসলে অঙ্কুশ বরাবরই হাসিখুশি। মজার মানুষ। ইন্ডাস্ট্রির অন্দরমহল তো বটেই সোশাল মিডিয়াতেও অভিনেতার মজার কাণ্ডকারখানা ফ্যান ফলোয়ারদের মন জয় করেছে বারবার।তবে এবার স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় অঙ্কুশ।রিল নয়,একদম রিয়েল লাইফে। সোশাল মিডিয়ায় সেই খবর দিয়েছেন অভিনেতা।পর্দায় কৌতূক চরিত্রের মন জয় করার পর এবার মঞ্চে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। কলা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে,কলকাতা কমেডি কেত্তন। দিন কয়েক আগেই অবশ্য গানের মহড়া দিয়ে চমকে দিয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানের জন্যই কিনা সেই মহড়া, তা অবশ্য জানা যায়নি।

    বঙ্গ ব্যাঙ্গ আয়োজিত কলকাতা কমেডি কেত্তন-এ অঙ্কুশের সঙ্গে পাল্লা দিয়ে থাকবেন পরিচালক সৌরভ পালোধী, আর জে দেবী, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত-সহ আরও অনেকে।