
আমেরিকা থেকে প্রত্যর্পণ, বিশেষ বিমানে করে দেশে ফেরানো হয়েছে ২০২৪ সালে মুম্বইয়ের বিশিষ্ট শিল্পপতি তথা রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর মূল হত্যাকারী তথা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই-কে।
অবতরণের পর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ -র তত্ত্বাবধানে তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে সোজা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আমেরিকা থেকে নির্বাসিত হয়ে বুধবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন আনমোল। অবতরণের পর, এনআইএ-র একটি দল তাঁকে হেফাজতে নেয় এবং সরাসরি পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যায়। আনমোল বাবা সিদ্দিকী হত্যা মামলা, সিধু মুসেওয়ালা হত্যা মামলা ও সুপারস্টার সলমান খানের বাড়িতে গুলি চালানোর মতো বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলায় অভিযুক্ত।
তাঁর নেতৃত্বেই ২০২২ সালে পঞ্জাবে গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
