অন্নকূট উৎসবে সামিল শুভেন্দু-চন্দ্রিমা, জমজমাট বাগবাজার

0
155
ছবি সৌজন্যে : নিজস্ব

রীতি মেনে এবারও বাগবাজারের করুরী হাউসে অন্নকূট উৎসব পালন করা হয়েছে। ৮৫ বছর ধরে একইভাবে শ্রীকৃষ্ণের পুজো এবং ভোগ বিতরণ হয়ে আসছে।

প্রচুর মানুষ উৎসবে সামিল হয়েছিলেন। পুরান মতে ইন্দ্রের ক্রোধ থেকে ভক্তদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ এই দিনি গোবর্ধন পর্বতকে নিজের হাতে তুলে নিয়েছিলেন। তাকে স্মরণ করেই অন্নকূট উৎসব পালন করা হয়। একদিকে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে মেচেদা ইসকন মন্দিরে অন্নকূট উৎসবে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

দেবী অন্নপূর্ণা এবং গোবর্ধন অন্নের দেবী অন্নপূর্ণার প্রতি ভক্তি প্রকাশ করা হয় অন্নকূট উৎসবে। অন্যদিকে গিরিশ পার্কে ফাইভ স্টার ক্লাবেও অন্নকূট উৎসব পালন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।