
সঠিক মানুষের হাতে যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যায়, সেই চেষ্টাই করছে রাজ্য সরকার।
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে জটিলতা নিয়ে চর্চা প্রসঙ্গে এমনটাই বলেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন সরকারে আসার আগে তাঁরা জানতেনই না লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পুরুষ মানুষ পাচ্ছেন। ১১-১২ পাতার ফর্ম নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেছেন আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলো এরাজ্যে ইপ্লিমেন্ট হবে। তার জন্য ডেটা সংগ্রহ করা হচ্ছে। যাতে সঠিক মানুষের প্রকল্পের সুবিধে পায়।
তিনি আরও বলেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে যে টাকা দেওয়া হচ্ছে সেটা সরকারের টাকা নয়, মানুষের টাকা। তাই যোগ্য মানুষই যাতে সুবিধে পায় সেই চেষ্টাই করবে রাজ্য সরকার।
