
পয়লা জুলাই প্রায় দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। বাঁকুড়া হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তৃণমূল আমলে ২ কোটি ৪২ লাখের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুলাইয়ে শুরুতেই রাজ্যের ১ কোটি ৩০ লাখেরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষমতার আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
জুনে ২৮ লাখেও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনরা টাকা ঢুকেছে। এই মাসে তা বেড়ে হয়েছে ১ কোটি ৩০ লাখ।
